ডেস্ক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসিসিরি সহযোগী দেশ উগান্ডা টিকতে পারল না আফগানিস্তানের সঙ্গে। এদিকে আফগানদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা সব উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ৫৮ রান। এতে করে ১২৫ রানে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
মঙ্গলবার (৪ মে) গায়ানায় উগান্ডার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটি। আফগানিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি এই পেসার।
আফগানদের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফজলহক ফারুকির প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা।
ধারণা করা হচ্ছিল ৫০ রানের আগেই হয়ত শেষ হতে যাচ্ছে তাদের ইনিংস। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। উগান্ডার হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।
১৯ ঘণ্টা আগে
চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১৯ ঘণ্টা আগে
বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
২০ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
২০ ঘণ্টা আগে