নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে গেছে।আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির যান্ত্রিকত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ।
জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্টেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা পর বিকল বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর ১২টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রাণীনগর স্টেশন মাস্টার মালিক জানান, ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে এ বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে গেছে। এ বগি উদ্ধারের কাজ করছেন সংশ্লিষ্টরা। বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কত সময় লাগতে পারে তা বলতে পারেননি তিনি।

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।
১৯ ঘণ্টা আগে
চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১৯ ঘণ্টা আগে
বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
২০ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
২০ ঘণ্টা আগে