তারা জানান, আগামী ১৫ জুলাই থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট সরাসরি ঢাকা-বেইজিং রুটে চলাচল শুরু করবে।
স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিরা হলেন- মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), ঢাবির সাবেক শিক্ষার্থী আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সায়েম হোসেন ও লিটন সরকার। দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।
আজ মজ্ঞলবার (৯ জুলাই) করপোরেশনের কাঁঠালবাগান, সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ, মাহাদীনগরের মোল্লাবাড়ি, রাজাখালি, নড়াইবাগ, আগামাসি লেন, মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক, পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালযয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, শ্রম সচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
মঙ্গলবার গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে হাজির করা হয়। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুন খাঁ ওরফে আবু খাঁর ছেলে। আর জহিরুল পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মোস্তাফার ছেলে এবং ইউনুস একই গ্রামের মৃত মিসির আলীর ছেলে।
আন্দোলনের অন্যতম সমম্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালিত হবে। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এর আওতাভুক্ত থাকবে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিকটবর্তী সড়ক অবরোধের আহ্বান জানান তিনি।
বিসিএস পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৭ জন। পাশাপাশি আবেদ আলীর ছেলেসহ মামলার ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সুন্দরবন ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ-জার্মানির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং ডয়েচে গেসেলশ্যাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিট (জিআইজে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (প্রসিকিউশন শাখা) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
কোপা আমেরিকায় এখন পর্যন্ত গোলের দেখা পাননি লিওনেল মেসি। গোল না পেলেও কানাডার বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে একটি অ্যাসিস্ট করেছেন তিনি। তাকে আটকাতে এবার নতুন পরিকল্পনা করছেন মার্চ। কানাডা কোচ বলেন, 'শেষ মেসিকে আমরা ভালোভাবে আটকাতে পারিনি। আমাদের গোলরক্ষকের সামনে তাকে প্রচুর স্বাধীনতা দিয়েছি। আমরা ম্
বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এখন থেকে শিক্ষক-কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল একাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগে শুনানি হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ। সাপটিকে জীবিত অবস্থায় ধরে নিয়ে বস্তায় ভরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক।