পিতৃত্বকালীন ছুটি নিয়ে হাইকোর্টের রুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট

পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে নীতিমালা-নির্দেশিকা বা যথাযথ আইনি বিধান করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালযয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, শ্রম সচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ও তার ছয় মাস বয়সী শিশু নুবাইদ বিন সাদী গত ৩ জুলাই এ রিট করেন। আদালতে রিটের পক্ষে ইশরাত নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ। শুনানিতে শিশু নুবাইদ বিন সাদীকে নিয়ে এসেছিলেন তার মা ইসরাত হাসান। আদেশের পর রিটকারী শিশুটিকে কোলে নিয়ে আদর করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার।

আদেশের পর পিতৃত্বকালীন ছুটির গুরুত্ব তুলে ধরে আইনজীবী ইসরাত সাংবাদিকদের বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর মা-সন্তানের স্বাস্থ্য ঝুঁকি থাকলেও তাদের পরিচর‌্যায় কর্মজীবী বাবারা চাইলেও পাশে থাকতে পারেন না। আইন বা নীতিমালা না থাকায় তারা তাদের কর্মক্ষেত্র থেকে ছুটি পাননা। পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান থাকলেও আমাদের দেশে তা নাই।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৮ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

১০ ঘণ্টা আগে