মেসিকে আটকাতে নতুন পরিকল্পনা মার্চের

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবাররে মত কোপা আমেরিকায় খেলার আমন্ত্রণ পেয়েই সেমিফাইনালে নাম লিখিয়েছে কানাডা। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের সঙ্গে আগেও দেখা হয়েছে কানাডার। যদিও সেই ম্যাচ ২-০ গোলে হেরেছে তারা। তবে এবার সেমিফাইনাল নিয়ে আর্জেন্টিনাকে সতর্ক করে রাখলেন কানাডার কোচ জেসে মার্চ।

কোপা আমেরিকায় এখন পর্যন্ত গোলের দেখা পাননি লিওনেল মেসি। গোল না পেলেও কানাডার বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে একটি অ্যাসিস্ট করেছেন তিনি। তাকে আটকাতে এবার নতুন পরিকল্পনা করছেন মার্চ।

কানাডা কোচ বলেন, 'শেষ মেসিকে আমরা ভালোভাবে আটকাতে পারিনি। আমাদের গোলরক্ষকের সামনে তাকে প্রচুর স্বাধীনতা দিয়েছি। আমরা ম্যান মার্ক করব না। তবে তাকে কীভাবে আটকানো যায় সেই ব্যাপারে অবশ্যই জোর দেব আমরা। তাকে কীভাবে নজরে রাখা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার স্পেস কমিয়ে আনার বিষয়টিকেই আগে প্রাধান্য দেব আমরা। '

কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়েছে কানাডা। এর আগে গ্রুপ পর্বে চিলির সঙ্গে ড্র করলেও জিতেছে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনার সঙ্গে এবার আগ্রাসন উপহার দিতে চায় তারা।

মার্চ বলেন, 'আমাদের জন্য অসাধারণ এক সুযোগ এটা। আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব। আমরা শুধু রক্ষণ করার জন্য নামব না। আমরা যেভাবে খেলতে চাই, সেভাবেই খেলব এবং এরপর দেখব যে সেটা চালিয়ে যেতে পারি কি না। মেসিকে আরও ভালোভাবে সামলাব আমরা। '

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৮ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

১০ ঘণ্টা আগে