ডেস্ক, রাজনীতি ডটকম

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল একাউন্টে iBAS++ এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ।
সোমবার সংস্থাটির ১১তম বোর্ডের ৪র্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাউশি, মাদ্রাসা ও কারিগরি মহাপরিচালকের একাউন্টে জমা হবার পর সে একাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক একাউন্টে তা ট্রান্সফার করা হতো।
পরবর্তীতে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের যার যার ব্যাংক একাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা প্রেরণ করা হতো। iBAS++ এর সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক-কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল একাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে। এতে করে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক-কর্মচারীদের সেবার মান আরো সহজতর হবে।
রবিবার কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভায় ২০২৪-২৫ অর্থবছরে ১০৪০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়।
ব্যানবেইস এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বোর্ড সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান।
বোর্ড সভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু।
বোর্ড সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ ও অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বোর্ড সভার সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৫ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৫ ঘণ্টা আগে