প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) এবং বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)। আহত ব্যক্তির নাম এমদাদুল হক।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক উপজেলার হারুয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও আরিফুজ্জামান রাকিব মারা যান। আহত হন দুই জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে জাহানারা বেগম ও এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, নিহত দুই জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। অপরজনের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে ভাতা বৃদ্ধির একটি প্রস্তাবনা দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসায় তা আপাতত স্থগিত থাকছে।
১৪ ঘণ্টা আগে
নতুন এই আইন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও ক্যাডারবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর যেসব পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়, সেখানেও একই বয়সসীমা
১৪ ঘণ্টা আগে
আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুলিশ ইমান উল্লাহকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। এ সময় আদালত সোমবার
১৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অন্য একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে