এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর)। এ দিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পূজা পরিদর্শন করতে শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মা ইলিশ রক্ষায় দেশের সাগর ও নদীগুলোতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ শনিবার দিনগত রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীগুলোতে জারি থাকবে এ নিষেধাজ্ঞা। এ সময়ে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, মজুত ও পরিবহন দণ্ডনীয় অ
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ থেকে তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার পরে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।
কানাডায় মারা গেছেন অভিনেতা জামালউদ্দিন। যুক্তরাষ্ট্রর আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন টেলিভিশন ও মঞ্চ নাটকের একসময়ের ব্যস্ত এই অভিনয়শিল্পী। হঠাৎ অসুস্থবোধ করলে ছেলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ অক্টোবর) ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
ময়নুল ইসলাম বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।
এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম আজম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিতে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।
র্যাব ডিজি বলেন, আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি, সেই প্রত্যাশাই করি।
চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৬১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর মোট ৩৭ হাজার ১৭২ জন ছাড়পত্র পেয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অবাঞ্চিত ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত বেদনাহত হয়েছেন। পূজা পরিষদ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে পূজা উদযাপন পরিষদ দৃঢ়তার সঙ্গে বলেছে, শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সরকা
৪০ মিনিটে ইতালির লরেঞ্জো পেলেগ্রিনি লালকার্ড দেখলে ১০জনের দলে পরিণত হয় ইতালি। তিন বছর পর এই প্রতিযোগিতায় ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন পেলেগ্রিনি। সর্বশেষ ২০২১ সালে নেশনস লিগে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিওনার্দো বোনুচি।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানালেন খুলনায় দুর্গাপূজা আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। আমরা সারা দেশের ক্ষেত্রেও এটি চাই। ইতোপূর্বে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ উসকে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আমরা দায়িত্বে আসার সঙ্
জেনারেল ওয়াকার-উজ-জামান হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি সময়টা সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”