ইংল্যান্ডের হারের রাতে ইতালির ড্র, ফ্রান্সের বড় জয়

ক্রীড়া ডেস্ক

উয়েফা নেশনস ফুটবল লিগে ইংল্যান্ডের হারের রাতে ইতালি ড্র করলেও বড় জয় পেয়েছে ফ্রান্স। গ্রিসের কাছে ২-১ গোলে হারের লজ্জা পেয়েছে ইংল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে দশবারের মোকাবেলায় এই প্রথম ইংলিশদের হারালো গ্রিস। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টি চলতি সপ্তাহে ৩১ বছর বয়সে মারা যাওয়া জর্জ বালডককে উৎসর্গ করেছে গ্রিস। ম্যাচ শুরুর আগে বালডকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে গ্রিস।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বি২-এর খেলায় মুখোমুখি হয় ইংল্যান্ড ও গ্রিস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, ৪৯ মিনিটে ভেনগেলিস পাভলিদিসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় গ্রিস।

৮৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইংল্যান্ডের জুড বেলিংহাম। এরপর ইনজুরি সময়ে গোল আদায় করে ঐতিহাসিক জয় পায় গ্রিস। ৯৪ মিনিটে গ্রিসের হয়ে গোল করেন পাভলিদিস।

লিগে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গ্রিস। ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডকে হারিয়েছে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয়স্থানে ইংল্যান্ড।

এদিকে দিনের আরেক ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি ইতালি। গ্রুপ এ২-এ বেলজিয়ামের সাথে ২-২ গোল ড্র করেছে তারা।

ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটে আন্দ্রিয়া কামবিয়াসোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ২৪ মিনিটে ইতালিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন মাতিও রেতেগুই।

৪০ মিনিটে ইতালির লরেঞ্জো পেলেগ্রিনি লালকার্ড দেখলে ১০জনের দলে পরিণত হয় ইতালি। তিন বছর পর এই প্রতিযোগিতায় ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন পেলেগ্রিনি। সর্বশেষ ২০২১ সালে নেশনস লিগে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিওনার্দো বোনুচি।

ইতালি ১০ জনের দলে পরিণত হবার পরই প্রথম গোল পায় বেলজিয়াম। ৪২ মিনিটে ডিফেন্ডার ম্যাক্সিম ডি কুইপারের গোলে ম্যাচে ব্যবধান কমায় বেলজিয়াম। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইতালি।

৬১ মিনিটে গোল করে ম্যাচে ২-২ সমতা আনেন বেলজিয়ামের লিয়ান্দ্রো টোসার্ড। ঐ স্কোরেই ম্যাচ শেষ করে ইতালি ও বেলজিয়াম।

লিগে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইতালি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয়স্থানে বেলজিয়াম।

গ্রুপ এ২-তে ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফ্রান্স। দলের হয়ে গোলগুলো করেন এডুয়ার্দো কামাভিঙ্গা, ক্রিস্টোফ এনকুকু, মাতেও গেনদুজি ও বার্কোলা। আর ইসরায়েলের হয়ে একমাত্র গোলটি করেন ওমরি।

এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। ৩ ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের তলানিতে ইসরায়েল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৫ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৬ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে
Advertisement