রাজধানীর পূজামণ্ডপ থেকে ৩ ছিনতাইকারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ থেকে তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার পরে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

আটক তিনজন হলেন, গাইবান্ধার ইউসুফপুরের আকাশ (২৩), পটুয়াখালী সদরের লাউকাটীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর বেগমগঞ্জের রাজাপুরের মো. জীবন (১৯)। এ সময় পূজামণ্ডপে উপস্থিত পুলিশ অভিযুক্তদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাত আটটার পর তাঁতীবাজার পূজা কমিটির মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় অন্যরা তাদের ধরে ফেলার চেষ্টা করলে অভিযুক্তরা চারজনকে ছুরিকাঘাত করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টায় মণ্ডপে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে তারা।

আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতাল পাঠানো হয়েছে। তারা হলেন- ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে কোতওয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ। মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তাঁতীবাজারে পূজা কমিটির মণ্ডপের পাশে ছিনতাইকারীদের ধরতে গেলে তারা কয়েক জনকে ছুরিকাঘাত করে। এসময় ছিনতাইকারীরা একটি সবুজ বোতল ছুড়ে মারে, এটির ভেতরে লিকুইড ছিলো। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে এটি আসলে কী। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৫ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৬ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে
Advertisement