প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিচ্ছিন্ন ঘটনায় গত ১১ দিনে সারা দেশে ৩৫টি ঘটনায় ১১টি মামলা হয়েছে। বাকি ঘটনাগুলোয় ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে চারটি ছিল চুরির ঘটনা। ভাঙচুর ও অন্যান্য ছিল ২০টি।
এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
আইজিপি ময়নুল ইসলাম বলেন, সারা দেশে ৩২ হাজারের অধিক পূজামণ্ডপে পূজা হচ্ছে। ১ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৩৫টি ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় জিডি অথবা মামলা হয়েছে। শুধু মাত্র রিপোর্ট হলেও আমরা ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় গত ১১ দিনে ১১টি মামলা হয়েছে। বাকি ঘটনাগুলোয় ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে চারটি ছিল চুরির ঘটনা। ভাঙচুর ও অন্যান্য ২০ ঘটনায় জিডি হয়েছে। এসব ঘটনায় আমরা ১৭ জনকে গ্রেপ্তার করেছি।
চট্টগ্রামে মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে জানতে চাইলে আইজিপি বলেন, অভিযান চালিয়ে আমরা দুজন গ্রেপ্তার করেছি। ওই ঘটনায় কোন উদ্দেশ্য ছিল কি না, তদন্ত সাপেক্ষ বিষয়। অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপসহ যেকোনো জায়গায় স্থান, কাল ও পাত্রভেদে আমাদের কাজ করতে হবে। যদি ব্যত্যয় ঘটে, তাহলে সেখান থেকে বড় ঘটনা ঘটতে পারে। তা যেন না ঘটে।

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২ ঘণ্টা আগে
আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’
২ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর পাশাপাশি ‘কালো টাকা সাদা করা’র বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আমরা নামের কাঙাল নয়, আমরা কামের কাঙাল।’ একই সঙ্গে তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে