গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় পর্যালোচনা কমিটি। এক সপ্তাহ পর সরকারের কাছে এই সুপারিশ দিয়েছে তারা।
কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকা বাসিন্দা। তিনি সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।
অনুষ্ঠানে আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে হাসনাত বলেন, ‘আন্দোলনে আলেম সমাজ, বিএনপি, জামায়াত, শিবির তথা আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ব্যতিত সবার উপস্থিতি ছিল। ওই আন্দোলন ছিল মূলত বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ।’
গত ৮ আগস্ট শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। তবে এরপর থেকে এখনও বাজার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দ্রব্যমূল্য কমার পরিবর্তে আরও অনেক বেড়েছে। সর্বশেষ উদাহরণ- ডিমের দাম ডজন প্রতি ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়া।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার নিরাপত্তায় সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এ জন্য প্রচুর বৈদেশিক মুদ্রার ব্যয় হয়। এই মুহূর্তে বাসাবাড়িতে গ্যাস দেওয়ার হবে, আমাদের জন্য এটি একটি মিথ্যা আশ্বাস।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৩১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮০ জন।
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় র্যাব।
বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার বিয়ের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।
রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় মো. রাসেল (২২) নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শঙ্কা জেগেছে নয় বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের। শেষ ম্যাচে টিম টাইগার্সের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। জয় নিয়ে সিলেটে টি-টুয়েন্টি সিরিজের আগে ঘুরে দাঁড়ানো।
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর)। এ দিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।