অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “হামলা-ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিত।”
একইসঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।
ক্ষমতায় থাকাকালে শেষ পাঁচ বছরে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদেশ সফরের জন্য ৪৮টি ভিভিআইপি ফ্লাইটের পেছনে ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। এসব সফরে তিনি দেশের বাইরে আরও ২০০ কোটি টাকা খরচ করেছেন বলে জানিয়েছে দৃর্নীতি দমন কমিশন (দুদক)।
পাঁচ দাবিতে সকাল ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শহিদ পরিবারের সদস্যরা। তাদের দাবি ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
কর্মকর্তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন ছাড়াও গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনের পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে।
এ বছর ক্রীড়া খাতে একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই দলটি গত বছরের ৩০ অক্টোবর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়ে দেশের জন্য দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে আনে।
তিনি বলেন, আমি মনে করি এর যৌক্তিকতা নেই। প্রথম কথা হলো— বিমানে কোনো অসুবিধা নেই। বিমানের টিকিট নিয়ে এজেন্টরা আগে নানা কিছু করেছে। এখন যেগুলো পত্রপত্রিকায় আসে, এগুলো আমাদের টিকিট না, অন্যান্য এয়ারলাইন্সের। তারা বাল্ক দিয়ে দেয়। পরে ওরা আস্তে-আস্তে ছাড়ে বেশি পয়সা দিয়ে। আমাদের টিকিটে ওইগুলো নেই। বিমানের
এ দিন সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ। এসব পদে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন উচ্চ আদালত।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য জরিপটি চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ছাপা পত্রিকা পড়েন না। এর মধ্যে ৪৬ শতাংশ মানুষ জানিয়েছেন, এর কোনো প্রয়োজন তারা মনে করেন না। টেলিভিশনের ক্ষেত্রে এই হার
পূর্বঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবারের’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।
ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থানে রয়েছে। ২৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। বুধবার ৩৭৫ স্কোর নিয়ে বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ ছিল। স্কোর কমলেও অবস্থানের কোন হেরফের হয়নি।