শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শহিদ পরিবারের সদস্যরা অবরোধ প্রত্যাহার করলে সন্ধ্যায় শাহবাগ ঘিরে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: সংগৃহীত

সাত ঘণ্টারও বেশি সময় পর রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা। অভ্যুত্থানের প্রতিটি হত্যার বিচারের জন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শহিদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ পাঁচ দাবিতে তারা সকালে অবরোধ করেছিলেন শাহবাগ মোড়।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের মধ্যস্থতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় শাহবাগ ঘিরে যান চলাচল স্বাভাবিক হয়।

পাঁচ দাবিতে সকাল ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শহিদ পরিবারের সদস্যরা। তাদের দাবি ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।

এর মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সেখানে উপস্থিত হন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে বসবেন। তবে তার এ আশ্বাসে কাজ হয়নি, অবরোধ ছাড়েননি আন্দোলনকারীরা।

পরে বিকেল পৌনে ৫টার দিকে সারজিস আলম শাহবাগ মোড়ে উপস্থিত হন। ঘণ্টাখানেক ধরে তিনি শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে শহিদ পরিবারের সদস্যরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

শহিদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র শহিদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, সারজিস ভাই এসেছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আশ্বাস দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা তিন ছাত্র উপদেষ্টা আজই আমাদের প্রতিনিধি দলের সঙ্গে বসবেন। এরর আগামীকাল (শুক্রবার) সারজিস ভাই ও হাসনাত ভাই বসবেন আমাদের সঙ্গে। আর রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের শহিদ পরিবারের প্রতিনিধিরা দেখা করবেন। এসব শর্তে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৬ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৭ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৮ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০ ঘণ্টা আগে
Advertisement