টাস্কফোর্স কমিটির সুপারিশের যৌক্তিকতা দেখছেন না বিমানের চেয়ারম্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করতে দুই ভাগে ভাগ করে এক ভাগ বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনার সুপারিশ করেছিল অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত সরকারের টাস্কফোর্স কমিটি। তবে সেই সুপারিশকে যৌক্তিক বলে মনে করছেন না বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

তিনি বলেন, আমি মনে করি এর যৌক্তিকতা নেই। প্রথম কথা হলো— বিমানে কোনো অসুবিধা নেই। বিমানের টিকিট নিয়ে এজেন্টরা আগে নানা কিছু করেছে। এখন যেগুলো পত্রপত্রিকায় আসে, এগুলো আমাদের টিকিট না, অন্যান্য এয়ারলাইন্সের। তারা বাল্ক দিয়ে দেয়। পরে ওরা আস্তে-আস্তে ছাড়ে বেশি পয়সা দিয়ে। আমাদের টিকিটে ওইগুলো নেই। বিমানের টিকিট এখন অনলাইনে পাওয়া যায়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত সরকারের টাস্কফোর্স কমিটির প্রতিবেদন গত ৩০ জানুয়ারি হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার কাছে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে টাস্কফোর্স কমিটি প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে। সেখানেই বিমানকে দুই ভাগে ভাগ করার কথা বলা হয়। ওই সুপারিশ আমলে নেওয়ার কথা জানিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও।

তবে সেই পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বিমানের সংস্কার চলছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আজ নিজস্ব ব্যবস্থাপনায় সি-চেক সম্পন্ন হলো। এটি আগে কোনোদিন হয়নি। বিমানের সবাই মিলে কাজ না করলে এটি হতো না। এর মাধ্যমে অনেক টাকা সেভিংস হলো। বিমান যদি ভালোভাবে কাজ না করলে এটা হতো না।

বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, বিদেশি এয়ারলাইন্সগুলো কোনো কমপ্লেইন করছে না। তাদের কোনো অসুবিধা হয় না। এটা অহেতুক। লাগেজ হ্যান্ডলিংয়ে কতগুলো ট্যাকটিক্যাল সমস্যা আছে। এখন যেখানে টার্মিনাল আছে, সেখানে তিনটার বেশি কন্টেইনার নেওয়া যায় না। সেটা নিয়ে পৌঁছানোর পরে ব্যাক করে বের হতে হয়। যখন বেশি লাগেজ থাকে, তখন সমস্যা হয়।

বাইরের এয়ারালাইন্সগুলোকে বিমান সি-চেক সেবা দিতে পারবে কি না— এমন প্রশ্নের জবাবে বিমানের চেয়ারম্যান বলেন, বাইরের এয়ারলাইন্সগুলোকেও আমরা সি-চেক সেবা দিতে পারব। দেশের বাইরে থেকে এয়ারক্রাফট এলে তাদেরও আমরা সেবা দেবো। আমরা আরও এ ধরনের সেবা চালু করলে মানুষ আস্থা পাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৬ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৭ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৮ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০ ঘণ্টা আগে
Advertisement