১৬ মাস পর ব্রাজিলে নেইমার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫: ২২

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছায়ের ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র। শনিবার (১ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র।

নেইমারের পাশাপাশি ব্রাজিলের এই প্রাথমিক দলে ডাক পেয়েছেন অস্কার। দীর্ঘ ৯ বছর পর জাতীয় দলের রাডারে ফিরেছেন তিনি। যদিও নেইমার-অস্কারের জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ সপ্তাহখানেকের মধ্যে ২৩ জনের চূড়ান্ত দল নিশ্চিত করা হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান নেইমার। এরপর ১৬ মাস পর আবারো প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনি।

অন্যদিকে প্রায় ৯ বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন অস্কার। এই মিডফিল্ডার গত জানুয়ারিতে চাইনিজ লিগ থেকে সাও পাওলোতে যোগ দেয়। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তিনি।

আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে খেলতে যাবে সেলেসাওরা।

২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইয়ে টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে ব্রাজিল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে মার্চের দুই ম্যাচে ভুল করা যাবে না সেলেসাওদের।

এক নজরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল:

গোলরক্ষক:

অ্যালিসন বেকার (লিভারপুল)

বেনেডিক্ট (আল-নাসর)

এডারসন (ম্যানচেস্টার সিটি)

হুগো সুজা (করিন্থিয়ানস)

লুকাস পেরি (লিঁও)

ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার:

আলেক্সান্দ্রো (লিলি)

বেরালদো (পিএসজি)

দানিলো (ফ্ল্যামেঙ্গো)

ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজ)

গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল)

লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো)

মারকুইনহোস (পিএসজি)

মুরিলো (নটিংহাম ফরেস্ট)

সাইডস:

আবনার (লিঁও)

অ্যালেক্স স্যান্দ্রো (ফ্ল্যামেঙ্গো)

অ্যালেক্স তেলেস (বোতাফোগো)

দোদো (ফিওরেন্তিনা)

ডগলাস সান্তোস (জেনিত)

গিলহের্মে অ্যারানা (অ্যাতলেটিকো)

ভ্যান্ডারসন (মোনাকো)

ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো)

মিডফিল্ডার:

অ্যালিসন (সাও পাওলো)

অ্যান্ড্রু (উলভারহ্যাম্পটন)

আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম)

আন্দ্রে সান্তোস (স্ত্রাসবার্গ)

ব্রুনো গিমারেস (নিউক্যাসল)

এডারসন (আতালান্তা)

গারসন (ফ্ল্যামেঙ্গো)

জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন)

জোয়েলিন্তন (নিউক্যাসল)

লুকাস মৌরা (সাও পাওলো)

লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)

ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)

নেইমার জুনিয়র (সান্তোস)

অস্কার (সাও পাওলো)

ফরোয়ার্ড:

অ্যান্তোনি (রিয়েল বেটিস)

ব্রুনো হেনরিক (ফ্ল্যামেঙ্গো)

এন্দরিক (রিয়াল মাদ্রিদ)

স্টিফেন (পালমেইরাস)

গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)

গ্যালেন (আল-আহলি)

ইগর জেসাস (বোতাফোগো)

ইগর পাইক্সাও (ফেইনুর্দ)

জোয়াও পেদ্রো (ব্রাইটন)

লুইজ হেনরিক (জেনিত)

রাফিনহা (বার্সেলোনা)

রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

স্যামুয়েল লিনো (অ্যাতলেটিকো মাদ্রিদ)

স্যাভিনহো (ম্যানচেস্টার সিটি)

ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

ইউরি আলবার্তো (করিন্থিয়ানস)

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৫ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৮ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২০ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

২০ ঘণ্টা আগে
Advertisement