এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

গত বছর ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে মিরপুরে তার শেষ টেস্ট খেলার আগ্রহ ছিল, কিন্তু রাজনৈতিক কারণে তার বাংলাদেশে ফিরে আসা হয়নি। ইতোমধ্যেই তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, আর সেই অবসরের পর সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে অংশ নিতে যাচ্ছেন সাকিব।

আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্ট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

এশিয়ান স্টারসের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে খেলবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসান।

এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে, বাংলাদেশ টাইগার্স। এই দলের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলসহ সাবেক ক্রিকেটাররা।

বাংলাদেশ টাইগার্সের বাকি সদস্যরা হলেন: নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম, এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ, বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টারস। বিশেষ বিষয় হলো, সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাকিব এবং কাপালিকে খেলতে দেখা যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৫ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৮ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২০ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

২০ ঘণ্টা আগে
Advertisement