জিতলেই সেমিফাইনাল

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। হারলে বাদ। আফগানিস্তানের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনের ম্যাচ এমনই বাঁচা মরার। এমন সমীকরণ অনেকটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও। জিতলে অজিরা পৌঁছে যাবে সেমিতে। তবে হারলে সরাসরি বাদ বলা যাবে না। দলটির সম্ভাবনা টিকে থাকবে অন্য ম্যাচগুলোর রেজাল্টের ওপর।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন সমীকরণ মাথায় নিয়েই আজ শুক্রবার বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান।

দুই ম্যাচে এক জয় আর এক হারে ২ পয়েন্ট নিয়ে এখনও সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া এক ম্যাচ জিতেছে, একটি হয়েছে পরিত্যক্ত। ৩ পয়েন্ট নিয়ে তারা একটু এগিয়ে।

বি গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট পাওয়া আফগানরা রয়েছে তৃতীয় স্থানে। টানা দুই হারে বিদায় নেওয়া ইংল্যান্ড সবার নিচে।

তাই আফগানিস্তানের জয় ছাড়া সেমিফাইনালে খেলার পথ নেই। অস্ট্রেলিয়া হারলেও সুযোগ থাকবে, তবে সেটা অনেক যদি-কিন্তুর পর। নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৫ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৮ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২০ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

২০ ঘণ্টা আগে
Advertisement