বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকদের মধ্যে, এমনকি ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামাও দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। যার বহিঃপ্রকাশ ছিল স্টেডিয়ামের মূল গেইট ভাঙচুর। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। এবার আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল।
খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতেই বেড়েছে শীতের দাপট। বাংলা মাসের হিসেবে আজ ১৮ পৌষ, শৈত্যপ্রবাহ থাকতে পারে এ মাসের শেষার্ধজুড়ে। পাশাপাশি চলতি জানুয়ারি মাসে শীত তীব্র হওয়ার সম্ভাবনা বেশি।
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। চালিয়ে যাবেন টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক শীর্ষ কর্তা ক্রিকবাজকে জানান, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তি-তর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।
হালনাগাদে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের ৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাতে তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীতে জেঁকে বসেছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। বৃহস্পতিবার সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১ জানুয়ারি) আটটি পৃথক প্রজ্ঞাপনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা নির্বাচন অফিসার পর্যন্ত মোট ৬২ জনকে বদলি করেছে ইসি।
খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা করব। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।