ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল চবি

চট্টগ্রাম ব্যুরো
ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন চবি শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

সারা দেশে অব্যাহতভাবে ঘটতে থাকা ধর্ষণ এবং নারীর প্রতি যৌন হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার বিচার নিশ্চিত করার দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষক ও নারী নিপীড়কদের সাজা নিশ্চিত করতে না পারলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।

রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করেন। পরে জিরো পয়েন্টের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন তারা। সেখানে সমাবেশও করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই’সহ নানা স্লোগান তোলেন।

CU Students Protest Against Rape And Violence Against Women 09-03-2025 (3)

বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়। ছবি: রাজনীতি ডটকম

বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তায় তারা সবাই একজোট। সরকারকে দ্রুত ধর্ষণ ও নারী নিপীড়কদের আইনের আওতায় আনতে হবে। সরকার ধর্ষকদের সাজা দিতে ব্যর্থ হলে তারা ফের ক্লাস-পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি আট বছরের শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ধরে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।

CU Students Protest Against Rape And Violence Against Women 09-03-2025 (1)

চবি শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষকদের সাজা দিতে ব্যর্থ হলে তারা ফের ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলন গড়ে তুলবেন। ছবি: রাজনীতি ডটকম

চবি শিক্ষার্থী নওশীন তাবাসসুম জ্যোতি বলেন, ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আছিয়ার ঘটনা আমাদের কাছে লিটমাসের মতো। আছিয়ার ধর্ষকের উপযুক্ত বিচার হলে তবেই আমরা মনে করব এই দেশে নারীরা নিরাপদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৪ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৭ ঘণ্টা আগে
Advertisement