প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বনামধন্য গাইনি চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই প্রথিতযশা চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
রোববার (৯ মার্চ) দুপুরে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টি আই চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, অনেক বয়স হয়ে যাওয়ায় বার্ধক্যজনিত কিছু জটিলতা তো ছিলই। এর মধ্যে আজ তার কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদপিণ্ডের কম্পন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া) হয়।
টি এ চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ১৯৬০ সালে। পরে এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস করেন।
দেশে গাইনি তথা স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার চিকিৎসায় টি এ চৌধুরী ছিলেন এক নির্ভরতার নাম। বিশেষ করে সন্তানধারণ নিয়ে যেসব দম্পতি জটিলতায় ভুগতেন, তাদের শেষ গন্তব্য ছিল টি এ চৌধুরী। তার প্রয়াণে দেশের চিকিৎসা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৪ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৭ ঘণ্টা আগে