মব জাস্টিস-বিশৃঙ্খলাকারীদের জায়গা থেকেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে এখন থেকে কেউ ‘মব জাস্টিস’ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, যে অপরাধী তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো। আমরা অপেক্ষা করবো না। ওখান থেকেই তুলে নিয়ে আসব।

রোববার (০৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও হয়রানির বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আজকে আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে, আমরা কঠোর ভূমিকা রাখব। গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব। এ বিষয়ে স্টেকহোল্ডারদের বলে দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো আবার তাকে ছাড়িয়ে এনে মালা পরানো হলো এ বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন- এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অপরাধী ছাড়া পেয়েছে, সেজন্য সবার কাছেই খারাপ লেগেছে। আসলে যিনি ভুক্তভোগী তিনি মামলাটা উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠিসহ সকল কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়।

তিনি বলেন, এখন সবার সন্দেহ, মামলা প্রত্যাহারের জন্য তাকে ভয়ভীতি দেখানো বা চাপ দেওয়া হয়েছে কি না। আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করে ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে বলব। যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে বলবো তারা যেন মামলা করেন। আমরা সুষ্ঠুভাবে এর বিচার করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আগে মব জাস্টিসের মতো ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা আমাদের দিক থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি। এই যে মব জাস্টিস- এখানে ওখানে গিয়ে ডাকাতি, এর ওর সম্পত্তি দখল বা এজাতীয় যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা এই সমাজে তৈরি হয়েছে, অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এখন থেকে এসব বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় উত্তীর্ণ হব।

শাহবাগের ঘটনার সঙ্গে জড়িতরা নজরদারিতে আছে জানিয়ে তিনি বলেন, গত সাত-আট মাসের যে যেখানেই ঝামেলা করেছে, যে যেখানে মব জাস্টিস করেছে- আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি আরো প্রো-একটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য।

নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কর্মসূচি নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা সম্পর্কিত, মব জাস্টিস ইস্যু আছে, মিলিটেন্সি ইস্যু হয়তো সামনে আসতে পারে, আরো কিছু ইস্যু আছে- যে সবগুলো আছে সেগুলো যাতে মিডিয়ায় ভালোভাবে উপস্থাপিত হয়, সেই বিষয়ে মনিটর করার চিন্তা-ভাবনা করছি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গত ৬-৭ মাস ধরে এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ভেতর এবং ভারত থেকে কমিউনিকেশন ওয়ার ফেয়ার চলছে। আমাদের জায়গা থেকেও আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ার ফেয়ারে যাবো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৪ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৭ ঘণ্টা আগে
Advertisement