ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি আজহারীর

ডেস্ক, রাজনীতি ডটকম

ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। রোববার (৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ দাবি জানান তিনি।

স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, বাকরুদ্ধ বাংলাদেশ!পুরো জাতি যেন আজ স্তব্ধ!এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?

স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তিনি লিখেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে।

তিনি আরও লেখেন, ক্ষমতার বলে ও আইনের ফাঁক-ফোকর মাড়িয়ে এরা সবসময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক এটাই আজ গণমানুষের দাবি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৪ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৭ ঘণ্টা আগে
Advertisement