মামলার এজাহার থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় মনির দোকান খুলতে গিয়ে দোকানের সামনের তালা ও ডান পাশের শাটারের তালা ভাঙা দেখতে পান। ফোনে এ ঘটনা জানালে দিলদারও ঘটনাস্থলে যান।
‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক ওই জরিপের ফলাফল বলছে, ৭৫ শতাংশের বেশি মানুষ ঢাকা-বেইজিং সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন। অন্যদিকে ঢাকা-দিল্লি সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন মাত্র ১১ শতাংশের কিছু বেশি মানুষ। এর বিপরীতে জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশেরও বেশি মানুষ এই সম্পর্কে নেতিবাচক হিসেবে দেখছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে। এ ছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও বড় অংকের অর্থ রয়েছে।
শিশুটির মরদেহের গলায় বড় দাগের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, শিশুটির গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। মরদেহ গুম করতেই সেপটিক ট্যাংকের পাশে একটি গর্ত করে মরদেহটি লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাতেন। তবে কিছুদিন আগে সাইফুর রহমান উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেই বাসায় একাই থাকতেন। কোনো কিছুর প্রয়োজন হলে বাসায় আসতেন। আবার চলে যেতেন বলে জানা গেছে।
সরকারের তরফ থেকে বলা হয়েছে, জেনারেল ওসমানীকে এর আগেও ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছিল। একই ব্যক্তিকে একাধিকবার এ পুরস্কার দেওয়ার নজির নেই বলেই চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফি বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমেনা মহসিন এবং স্বাধীন গবেষক সৈয়দ শাহনাওয়াজ মহসিন উপস্থিত ছিলেন।
মাহফুজ আলম বলেন, ‘অন্য পলিটিক্যাল গভর্মেন্টের লক্ষ্য থাকে তার দলকে সার্ভ করা। কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে এই সরকারকে কোনো দলকে সার্ভ করতে হচ্ছে না। এই সরকার জনগণকে সার্ভ করছে, আপামর জনগণের ক্ষেত্রে সকল মত এবং ধর্মের মানুষের জন্য কাজ করছে। তো ওই নিরিখে আমাদের সংবাদ মাধ্যমে সেই জিনিসগুলো যাওয়া উচিত।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
আসামিরা হলেন-মেসার্স ওরবিটাল এন্টার প্রাইজের মালিক আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার স্ত্রী কাশমিরি কামাল। প্রতিষ্ঠানটি ৬ হাজার ২৯ কর্মীর কাছ থেকে অতিরিক্ত ১০০ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা নিয়েছে। আর আ হ ম মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের আরেক প্রতিষ্ঠান ওরবিটাল ইন্টারন্যাশনাল অর্থ
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ওই মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় পুলিশের। আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে। সেখানে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি ছিল ৭৮ মাইক্রোগ্রাম। আর গত বছর তা ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম।
দেশব্যাপী অপরাধ কর্মকাণ্ড বাড়ায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও অপরাধা দমনে নতুন করে কঠোর অবস্থান নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ‘অপরাধী যেই হোক, ছাড় নয়’ নীতিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিব
শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া, ১ কোটি ৮০ লাখ টাকা দলিলমূল্যে রাজউকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ আটট
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বহাল রেখেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১১ মার্চ) চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ছিল ২ হাজার ৯৭০ টাকা।