ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ ধর্ষণবিরোাধী পদযাত্রায় লাঠিচার্জ করে। ছবি: ফেসবুক থেকে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পিছু হটে শাহবাগের দিকে চলে যান।

মূলত আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে চেয়েছিলেন তারা। মিছিলটি শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।

Police Action Against Students At Shahbag 11-03-2025 (1)

বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। ছবি: ফেসবুক থেকে

প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ওই মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় পুলিশের। আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

পুলিশের লাঠিপেটার মুখে একপর্যায়ে মিছিলকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় থেকে পিছু হটে শাহবাগ মোড়ের দিকে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা এ সময় মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১২ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১২ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৫ ঘণ্টা আগে
Advertisement