ট্রাক নিয়ে ৩০ লাখ টাকার কেবল লুট করল চোরের দল

চট্টগ্রাম ব্যুরো
চুরির পর দোকানের অবস্থা

ঘড়ির কাঁটা ভোর রাত ৪টা পেরিয়ে ৫টার দিকে ছুঁটছে। কেউ ব্যস্ত সেহেরি খেতে, কেউ ঘুমে। ঠিক এমন সময়টাই বেছে নিলো চোরের দল। ট্রাক নিয়ে গিয়ে তারা দোকানের তালা ভেঙে নিয়ে গেল প্রায় ৩০ লাখ টাকার কেবলসহ নগদ টাকা। যাওয়ার সময় নিয়ে যায় ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ভিডিআর সেটটিও।

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ঘটেছে এমন চুরির ঘটনা। এ ঘটনায় মঙ্গলবার (১১ মার্চ) ডবলমুরিং থানায় অজ্ঞাত চোরদের আসামি করে মামলা করেছেন দোকানি দিলদার হোসেন।

এজাহার অনুযায়ী, চুরির ঘটনাটি ঘটেছে কদমতলীর খালেক ম্যানশনের নিচ তলায় অবস্থিত মেসার্স জাকিয়া এন্টারপ্রাইজে, রোববার (১০ মার্চ) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে। দোকানটি দিলদার হোসেনের হলেও মালামাল বেচাকেনার দায়িত্ব তিনি দিয়েছেন ফুফাতো ভাই মনির আহাম্মদকে।

মামলার এজাহার থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় মনির দোকান খুলতে গিয়ে দোকানের সামনের তালা ও ডান পাশের শাটারের তালা ভাঙা দেখতে পান। ফোনে এ ঘটনা জানালে দিলদারও ঘটনাস্থলে যান।

দোকানের ভেতর ঢুকে তারা দেখতে পান, ফোর ও থ্রি কোর কে‌বলের বিভিন্ন আকারের আড়াই হাজার কেজি এবং সিংগেল কোরের বিভিন্ন আকারের ৬০০ কেজিসহ মোট তিন হাজার ১০০ কেজি কে‌বল চুরি হয়ে গেছে। এ ছাড়া চোরের দল ক্যাশ বাক্সের তালা ভেঙে ৩০ হাজার টাকা, ৩০ হাজার টাকা দামের একটি সোনার আংটি ও ১০ হাজার টাকা দামের সিসি ক্যামরার ভিডিআর সেটটি নিয়ে যায়।

জানতে চাইলে দোকানি দিলদার হোসেন বলেন, যেসব কে‌বল নিয়ে গেছে তার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। দোকানের সিসি ক্যামরার ভিডিআরও নিয়ে যাওয়ায় কীভাবে চুরি হয়েছে তা বের করতে কষ্ট হয়েছে। পরে আশপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি, পাঁচ-ছয়জনের একটি চোরের দল দোকানের তালা ভেঙে মালামালগুলো ট্রাকে ভরে কদমতলী মোড়ের দিকে চলে যায়।

দিলদার জানান, পরে বহু জায়গায় খোঁজ নিয়েও মালামালগুলো উদ্ধার করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই অজ্ঞাতনামা চোরদের আসামি করে মামলা করেছেন।

মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) মো. ইমান হোসাইনকে। তিনি জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চোরের দলকে শনাক্তের চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১২ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১২ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৫ ঘণ্টা আগে
Advertisement