কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মূল্যায়নে সাধারণ মানুষের দৃষ্টিতে ইতিবাচকতা উঠে এসেছে চীনের প্রতি। এ সংক্রান্ত এক জরিপে ইতিবাচক মনোভাব উঠে এসেছে জাপান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিও। এর বিপরীতে ভারতের বিরুদ্ধে উঠে এসেছে ব্যাপক নেতিবাচক মনোভাব।
‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক ওই জরিপের ফলাফল বলছে, ৭৫ শতাংশের বেশি মানুষ ঢাকা-বেইজিং সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন। অন্যদিকে ঢাকা-দিল্লি সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন মাত্র ১১ শতাংশের কিছু বেশি মানুষ। এর বিপরীতে জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশেরও বেশি মানুষ এই সম্পর্কে নেতিবাচক হিসেবে দেখছেন।
গত অক্টোবর ও নভেম্বর মাসে সারা দেশের পাঁচ হাজার ৩৩৫ জন মানুষের মধ্যে এই জরিপ চালিয়েছে সেন্টার ফর অল্টারনেটিভস। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানে জরিপটির ফলাফল তুলে ধরা হয়।
জরিপে জাপানের ক্ষেত্রেও মানুষের ইতিবাচক মনোভাব উঠে এসেছে, যা পরিমাণে চীনের কাছাকাছি— ৭৪ দশমিক ৯৬ শতাংশ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছেন প্রায় ৫৮ দশমিক ৯৩ শতাংশ অংশগ্রহণকারী।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ৫৬ দশমিক ২২ শতাংশ, আসিয়ানের সঙ্গে সম্পর্ককে ৫২ দশমিক ২২ শতাংশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে ৫৮ দশমিক ১৪ শতাংশ মানুষ ইতিবাচকভাবে দেখছেন।

ভারত ছাড়া অন্য দেশ বা অঞ্চলের প্রতি খুব একটা নেতিবাচক মনোভাব পোষণ করেননি জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা। ভারতের ক্ষেত্রে ৫৮ দশমিক ৩৯ শতাংশ এমন মনোভাব পোষণ করলেও চীনের ক্ষেত্রে তা ২ দশমিক শূন্য ৯ শতাংশ, জাপানের ক্ষেত্রে ৩ দশমিক ৫২ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ৮ দশমিক ৫৪ শতাংশ, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ৭ দশমিক ৫৮ শতাংশ, আসিয়ানের ক্ষেত্রে ৪ দশমিক ১৮ শতাংশ ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ৩ দশমিক ৪০ শতাংশ।
ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উপস্থিতিতে জরিপের ফলাফল তুলে ধরেন সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ২০২২ ও ২০২৩ সালের ধারাবাহিকতায় গত বছর পরিচালনা করা এই জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, চীনের বিষয়ে মানুষের ইতিবাচক মনোভাব ক্রমান্বয়ে বাড়ছে।
উন্নয়ন সহযোগী বললে কোন দেশের নাম মাথায় আসে— এমন প্রশ্নও করা হয়েছিল জরিপে। এ প্রশ্নের জবাবে চীনের নাম বলেছেন ২৫ শতাংশ উত্তরদাতা। আর ২২ শতাংশ জাপান, ১১ শতাংশ ভারত, ১৫ শতাংশ যুক্তরাষ্ট্র, ১২ শতাংশ রাশিয়া, ৯ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন ও ৬ শতাংশ দক্ষিণ কোরিয়াকে বেছে নিয়েছেন। ২০২৩ সালে একই প্রশ্নের জবাবে ২৬ শতাংশ বলেছিলেন চীনের কথা।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের ভাবমূর্তি জরিপে কিছু ক্ষেত্রে অপরিবর্তিত অবস্থা এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতির কারণে পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ-চীনের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দারুণ আশাবাদ দেখিয়েছেন উত্তরদাতারা।
ইয়াও ওয়েন বলেন, এটি আমাদের জন্য আনন্দের যে ৭৫ শতাংশ উত্তরদাতা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চীনে ব্যক্তিগতভাবে যেতে বা তাদের সন্তানদের পাঠাতে ইচ্ছুক। এই হার ২০২২ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। প্রায় ২৯ শতাংশ বাংলাদেশি চিকিৎসার জন্য চীনে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন, যা ২০২২ সালের তুলনায় ১৩ শতাংশ বেশি।
ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফী বিনতে শামস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আমেনা মোহসিন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ শাহনেওয়াজ মহসিনসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব
৩ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
৩ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন
৩ ঘণ্টা আগে
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা
৫ ঘণ্টা আগে