এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপ
সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পিড যদি থাকে; তাহলে এই ধাক্কায় আজকের ৫০০ তরুণ ওই তথাকথিত ৫০ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে।’
তিনি জানান, শাহ আলমকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন তা জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদ
এতে বলা হয়, ১০ জানুয়ারি ঢাকা কলেজের অডিটরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাডার সদস্যদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
হাসান ইনামের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহগুলোর কেবল বয়স নিশ্চিত হওয়া গেছে। একজনের নাম জানা গেছে, তিনি হলেন এনামুল (২৫)। অন্য পাঁচ মরদেহ পুরুষ (২০), পুরুষ (২৫), পুরুষ (২২), নারী (৩২) ও পুরুষের (৩০)।
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখতে হবে। সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব।
যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো— রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার। এর মধ্যে পঞ্চগড়ে মাঝারি ও বাকি জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
এইচএমপিভিকেও বিশেষজ্ঞরা মূলত একটি ফ্লু হিসেবে দেখছেন। এতে আক্রান্ত হলেও উপসর্গগুলো সাধারণ জ্বর, সর্দি-কাশি বা ফ্লুয়ের মতো হবে। বিশেষ করে কাশি ও জ্বর থাকতে পারে। নাক বন্ধ হয়ে যেতে পারে। শ্বাসকষ্টও হতে পারে। সঙ্গে চামড়ায় দেখা দিতে পারে র্যাশ বা দানা দানা চিহ্ন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রথম প্রহরে রাত সোয়া ১টায় রাজশাহীর বিনোদপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হোসনে আরা। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগলেও শেষ দিন পর্যন্ত স্বজনদের সঙ্গে সক্রিয় জীবনযাপন করেছেন তিনি।