পটুয়াখালী প্রতিনিধি

দুপুরে বাড়ির উঠানে হাঁটছিল পাঁচ বছর বয়সী শিশু রোহিত। কিছুক্ষণ পর চলে যায় সবার চোখের আড়ালে। অনেক খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত আট ঘণ্টা পর বাড়িসংলগ্ন পুকুরে ভেসে উঠল শিশুটির মরদেহ।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালী শহরের সাহাপাড়ার পশ্চিম আরামবাগ এলাকায়। ওই এলাকায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর থেকে নিখোঁজ থাকা শিশু রোহিতের মরদেহ রাত ১০টার দিকে পাওয়া যায় পুকুরে।
শিশুটির বাবার নাম শ্যামল সরকার। পরিবার জানিয়েছে, শিশু রোহিত সাহাপাড়া এলাকায় বি-টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে সে বাড়ির উঠানেই খেলছিল। দুপুর ২টার দিক থেকে তাকে আর খুঁজে পায়নি পরিবার। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পাওয়ায় একপর্যায়ে পুলিশকেও জানানো হয়। পরে রাত ১০টার দিকে বাড়িসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবার শিশুটিকে খুঁজে না পেয়ে পুলিশকে জানিয়েছিল। পুলিশও তাকে খুঁজেছে। পরে রাতে পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
৮ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
৮ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১২ ঘণ্টা আগে