সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় নির্যাতিত স্কুল ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের স্কুলছাত্র (তদন্ত স্বার্থে তার নাম লেখা হলো না) গত রোববার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। গত বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশের তদন্ত শুরু করে এবং জড়িত স্কুল ছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১ টা দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতোমধ্যেই ওই হাসপাতালে তার খোঁজখবর নেয়া হয়েছে বলে জানান ওসি। ওসি আরও বলেন, হাসপাতালে স্কুল ছাত্রী ভালো আছে। তার বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত স্কুল ছাত্রকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৮ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৮ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১১ ঘণ্টা আগে
Advertisement