সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউইএফপি) খাদ্য সহায়তা কমে অর্ধেক যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জনগোষ্ঠীর জন্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গুতেরেস বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা আরও বাড়াতে হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি এখনো শান্ত নয়। তাদের এ বিষয়ে আরও কাজ করতে হবে।
রোহিঙ্গাদের ফুড রেশন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান জাতিসংঘ মহাসচিব।
এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন ও তাদের সঙ্গে কথা বলেন। ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের কালচারাল সেন্টার পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র ও কারুপণ্য দেখেন তিনি। রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গেও কথা বলেন।
শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজার পৌঁঝান গুতেরেস। ঢাকা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একই বিমানে করে তিনি কক্সবাজার যানর কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
৮ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
৮ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১২ ঘণ্টা আগে