এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশ
‘ছাগলকাণ্ডে’ আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান জানা ছিল না নেপালের ব্যাটারদের। ফলে তারা ফেঁসে গেছেন জুনিয়র টাইগ্রেসদের স্পিন জালে। কোনোরকমে দলীয় ফিফটি স্পর্শ করে অলআউট হয় তারা। ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় রয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি আরো তিন জনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।তাঁর চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত পুষ্পিতা (২১) জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে।
বাংলাদেশে গত বছর চার সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে। তাদের সবাইকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের কাছ থেকে লিখিত অভিমত নেওয়া হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত এই মতামত নেওয়া হবে। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৭৮ জন শিক্ষক এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন যা স্বাক্ষর করেছেন গীতি আরা নাসরিন।
জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের অবদানের জন্য মুকিত মজুমদার বাবু, মিজানুর রহমান ভূঁইয়া এবং ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও আজীবন সম্মাননায় ভূষিত হন। উপদেষ্টা বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কিভাবে আদায় করা যায় আমরা প্রাণপন চেষ্টা করব।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রংপুর বিভাগ
রাজধানীর হাজারীবাগ বাজারে অগ্নিকাণ্ডকবলিত ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এমনকি এ বিষয়ে তাদের কয়েকবার নোটিশ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু তারপরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।