দেশে ফ্যাসিস্টদের কোনো আস্তানা গড়তে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ২১: ৩০

বাংলাদেশে ফ্যাসিস্টদেরকে আর কখনোই আস্তানা গড়তে দেওয়া হবে না জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই বাংলাদেশ ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ছিল। আবু সাঈদ বুক চেতিয়ে যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবন আত্মউসৎর্গ করে আমাদের গণতন্ত্রের পথ দিয়ে গেছেন। তৃষ্ণার্থ সহযোদ্ধাদের পানি দিতে গিয়ে মুগ্ধ যেভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের সেই স্বপ্নের সারথী হয়ে আমরা অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশে জেগে আছি।’

তিনি বলেন, ‘আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদেরকে আর আস্তানা গড়তে দেবো না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেবো না , আর কখনো দিনের ভোট রাতে হবে না এটা আমাদের অঙ্গিকার। আমরা সেই অঙ্গিকার বাস্তবায়ন করতে যেয়ে আপনাদেরকে পাশে চেয়েছি, সহযোগিতা চেয়েছি। যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।’

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনালেন আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয়স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশে থেকে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হয়েছে। অনেক নেতা বলা শুরু করেছে যে কখনোই আর আওয়ামী লীগ করবে না। কারণ বিগত ১৬ বছরের আওয়ামী লীগের অনেক নেতা হালুয়া-রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। সবাই সাচ্ছন্দ্যে নিরাপদে ৫ই আগস্টের আগেই এদেশ থেকে পালিয়ে গেছে।’

অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত নয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যেসমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও কেউ দুর্নীতির আঙ্গুল তুলতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সাথে আমরা ভ্রমণ করে বলেছি, আমরা এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই যে সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ ব্যবস্থা হবে। আমরা বলেছি, আমরা কোনো উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হয়ে আমাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই না।’

ইফতার মাহফিলে শৈলকুপা নাগরিক সমাজের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা-উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষকসমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৫ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৫ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৬ ঘণ্টা আগে
Advertisement