ডেস্ক, রাজনীতি ডটকম

লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনে শুরুর একাদশে অবধারিত ছিলেন না। কিন্তু উরুগুয়ের মাঠে তাদের দিয়ে ম্যাচ শুরু করিয়েই বাজিমাত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সেন্তেনারিওতে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গোল করেন ধারে ফ্রান্সের ক্লাব লিঁওতে খেলা ২৩ বছর বয়সী তরুণ থিয়াগো আলমাদা। ১১ নম্বর জার্সি পরিহিত এই তরুণ ম্যাচের ৬৮ মিনিটে একমাত্র গোলটি করেন।
বক্সের ভেতর থেকে গোল করার মতো তিনটি সুযোগ তৈরি করে ব্যর্থ হওয়া আলমাদা বক্সের ঠিক বাহির থেকে অসাধারণ এক শটে বল জালে পাঠান।ম্যাচে আর্জেন্টিনা একটি দুঃসংবাদও পেয়েছে। ম্যাচের যোগ করা সময়ে বদলি নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ সকালের ম্যাচে তিনি খেলতে পারবেন না।
উরুগুয়ের ডাগআউটে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলোনা বিয়েলসা থাকায় আলবিসেলেস্তেদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তিনি উরুগুয়ের ডাগ আউটে দাঁড়িয়ে প্রথাগত পজিশন প্লেয়িং পছন্দ করেন। বল ধরে রাখার ওই লড়াইয়ে এগিয়ে ছিল বিয়েলসার উরুগুয়ে। সঠিক পাস দেওয়ার ক্ষেত্রেও।
আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুইয়ে থাকা ইকুয়েডর ২২ ও তিনে থাকা ব্রাজিল ২১ পয়েন্ট তুলেছে।

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৪ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৫ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৫ ঘণ্টা আগে