ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল
দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জনান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা পাওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন সেবা প্রত্যাশীরা। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত
মূলত ২০২৩ বিশ্বকাপের সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হাথুরুকে। ৪৮ ঘণ্টা পর বরখাস্ত হয়ে যাবেন তিনি। তাকে বরখাস্ত করার পেছনে অনুমোদন ছাড়াই ছুটিতে যাওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন ফারুক।
তিনি বলেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। আগামী ২০ তারিখে প্রথম ফ্লাইটে ৫৩ জন এবং ২২ তারিখ ৫৮
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে বরিশালে (সিটির বাইরে) ১২১ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ১৪৮ জন, ঢাকায় (সিটির বাইরে) ১৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬০ জন, খুলনায় (সিটির বাইরে) ১৪৩ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ৩২ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ৪০ জন, রংপুরে (সিটির বাইরে) ২৬ জন ও
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘হাতি সংরক্ষণ প্রকল্পবিষয়ক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় তিনি হাতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২০ অক্টোবর রোজ রবিবার সকাল সাড়ে ১০টা হইতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।’
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ থেকে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে বিধায় কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থা
এদিকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও আসেনি। তবে আনঅফিসিয়ালি জানা গেছে তিনি ভারতের দিল্লিতেই রয়েছেন।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।