শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তঘেঁষা এক ধানক্ষেতে ছিল জেনারেটরের সংযোগ। সেই জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কৃষককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া গুচ্ছ গ্রাম কলোনির পাশে লাল টেংগড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক কৃষক জিয়াউর রহমান জিয়া ওই এলাকারই বাসিন্দা।
শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর গোটা বিশেক বন্য হাতির একটি দল পাহাড় থেকে লাল টেংগড় এলাকায় নেমে আসে। রাতে হাতির দলটি খাবারের সন্ধানে সেখানকার বোরো ধানের একটি ক্ষেতে নামে। জিয়াউর রহমান জিয়া তার ধান ক্ষেতের পাশে বৈদ্যুতিক জেনারেটর দিয়ে বিদ্যুতায়িত করা জিআই দিয়ে রেখেছিলেন। ওই তারে জড়িয়েই হাতিটি মারা গেছে।
দেওয়ান আলী বলেন, মৃত বন্য হাতিটি একটি মাদী হাতি। ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। আটক কৃষকের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
খবর পেয়ে রাতেই বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পদির্শন করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, হাতিটির মৃত্যুর পর অন্য হাতিরা তার মরদেহ ঘিরে রাখে। ওই ধান ক্ষেত ও আশপাশের এলাকাতেও হাতির দলটি ভাঙচুর চালায়।
স্থানীয়রা বলছেন, খাবারের সন্ধানে সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির উৎপাত বেড়েছে। এ কারণে ফসল রক্ষা করতে অনেক কৃষকই জেনারেটরের মাধ্যমে জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ক্ষেতের চারপাশে ছড়িয়ে রাখেন।

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৫ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৫ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৬ ঘণ্টা আগে