এর আগে গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা।
হ্যাকাররা লিখেছে, ‘সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। আমি দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। আমি বলে দিচ্ছি সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। এবং আমি হিন্দুদের অপমান বন্ধ করতে চাই। ’
স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বা
রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে সুলভ মূল্যে চাল দেওয়ার লক্ষ্যে ফেব্রুয়ারি থেকে ৪২৪ উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম চলাবে সরকার। ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল বিক্রি করা হবে।
সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রেন চালু করতে সমঝোতার বৈঠক। আপাতত তাই ট্রেন পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। সারাদেশে ট্রেন চলাচলও তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।
অবশেষে দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক।
সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতা যাতে হস্তক্ষেপের শিকার না হয়, সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে ট্রেনের অপেক্ষায় বসে আছেন অনেক যাত্রী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে সচিবালয়ে যাচ্ছেন ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।
পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) বিরুদ্ধে অসংখ্য গুম-খুন-নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠলে অন্তর্বর্তী সরকার গুমবিষয়ক অনুসন্ধান কমিশন গঠন করেছিল। এরই মধ্যে ওই কমিশন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাবকে দ্রু
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। তাদের সঙ্গে আলোচনা চলছে, সমস্যার সমাধান হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবা