Ad

খবরাখবর

বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার

২৪ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বঙ্গভবনের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে কাঁটাতার বসানো হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশেপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার

বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা

২৪ অক্টোবর ২০২৪

চতুর্থ দিনে মাত্র ২৫ মিনিট ব্যাটিং করে অলআউট হয় বাংলাদেশ। সেঞ্চুরি মিস করে ৯৭ রানে আউট হন মেহেদি হাসান মিরাজ। তার ওই লড়াকু ইনিংসে ভর করে লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ছিল ৩০৭ রান। তাতে লিড দাঁড়ায় ১০৫। এই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

২৪ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

২৪ অক্টোবর ২০২৪

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

২৪ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় দানার প্রভাবে চতুর্থ দিনের খেলা শুরু নিয়ে শঙ্কা ছিল। সকাল থেকে আকাশে মেঘ, এক-দু ফোঁটা করে বৃষ্টিও। তবে আলো স্বল্পতা না থাকায় শঙ্কা কাটিয়ে দিনের খেলা শুরু হতেই সাজঘরে ফেরেন স্পিনার নাঈম হাসান। মেহেদী মিরাজের সেঞ্চুরি অনিশ্চয়তায় পড়ে যায়। পরে শেষ ব্যাটার হিসেবে সেঞ্চুরির ঠিক আগে স্লিপে ক্যাচ দ

দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারে বৃষ্টি

২৪ অক্টোবর ২০২৪

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। একই সঙ্গে বিকেল থেকে ঝড়ো বাতাস হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারে বৃষ্টি

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

২৪ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

২৪ অক্টোবর ২০২৪

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে পৃথক দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা আছে।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

বাফুফে থেকে বিদায় নিলেন কাজী সালাউদ্দিন

২৩ অক্টোবর ২০২৪

তার বিদায়ী বক্তব্য ছিল সংক্ষিপ্ত। তিনি সবাইকে দোয়া করেছেন, নিজের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি কামনা করেছেন।

বাফুফে থেকে বিদায় নিলেন কাজী সালাউদ্দিন

প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল

২৩ অক্টোবর ২০২৪

বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ মোজাম্মেল হক (পরিচিতি নং ২০৯), মহাপরিচালক, মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অফ মিশন, বাংলাদেশ দূতাবাস, চীনকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত তার চাকরি জনপ্রশাসন মন

প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল

নাফিজ সরাফাতকে দুদকে তলব

২৩ অক্টোবর ২০২৪

দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমানের সই করা ওই তলবি নোটিশে বলা হয়, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং নিজেদের মাধ্যমে একে অন্যের যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।

নাফিজ সরাফাতকে দুদকে তলব

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

২৩ অক্টোবর ২০২৪

২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অপরদিকে এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ২০১৯ সালে দে

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

লেবানন থেকে ফিরলেন ৯৬ বাংলাদেশি

২৩ অক্টোবর ২০২৪

প্রত্যাবাসনকৃত এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসা

লেবানন থেকে ফিরলেন ৯৬ বাংলাদেশি

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন চট্টগ্রামে গ্রেফতার

২৩ অক্টোবর ২০২৪

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হবে।

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন চট্টগ্রামে গ্রেফতার

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

২৩ অক্টোবর ২০২৪

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৪ রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩১০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৭, পটুয়াখালীতে ৭, ভোলায় ৯, পিরোজপুরে ১২ ও বরগুনায় ২৬ রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু