অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না : কাদের গনি চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকদের সত্য উদঘাটন, অনুসন্ধান ও প্রকাশে নির্ভীক হতে হবে। অর্ধসত্য নয়, সত্য ও অসত্যের মিশ্রণও নয়, তাদের প্রকাশ করতে হবে অখণ্ড ও পূর্ণ সত্য।’

বুধবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেস ক্লাব সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের চাকরির ঝুঁকি, জীবনের ঝুঁকিসহ নানা ঝুঁকি নিতে হবে।’

এ সময় বিএফইউজে মহাসচিব প্রশ্ন তোলেন, ‘সাংবাদিকরা এই ঝুঁকি না নিলে সত্য প্রতিষ্ঠিত হবে কিভাবে?’ অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না।’ কিন্তু বিগত সরকারের সময় সাংবাদিকদের বিরাট অংশকে সেলফ সেন্সরশিপের মাধ্যমে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে বলে জানান তিনি।

প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মোরশেদ মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

এ সময় প্রেস ক্লাব সহসভাপতি এমরান হোসেন, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, সহ সম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজ সেবা সম্পাদক এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহ নেওয়াজ, স্থায়ী সদস্য মো. ইউনুছ, দৌলত শওকত, কাউছার সিকদার, কামাল উদ্দীন, মো. ফজলুল করিম প্রমুখ।

সাংবাদিকদের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, ‘জীবনে কোনো ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপস করা চলবে না। তাহলে সাংবাদিকতা হবে না। সত্যের তরে দৈত্যের সঙ্গে লড়াই করাই সাংবাদিকতা। সত্য প্রকাশই হতে হবে গণমাধ্যমের একমাত্র অঙ্গীকার।’

সাংবাদিকতাকে সবচেয়ে জীবন্ত ও আধুনিক পেশা হিসেবে অভিহিত করে এই সাংবাদিক নেতা বলেন, ‘বুদ্ধিবৃত্তিক পেশা, সাংবাদিকতা কখনোই মূর্খজনের পেশা নয়। পেশা হিসেবেই সাংবাদিকতা বুদ্ধিদীপ্ত মানুষের পেশা। কিছু মৌলিক কাঠামোই সাংবাদিকতাকে আধুনিক ও বুদ্ধিবৃত্তিক পেশার শক্ত ভিত্তি দিয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

৭ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

৭ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

৮ ঘণ্টা আগে
Advertisement