বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি একটি ভিডিওতে চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডির (সিজিএস) নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আব্দুল্লাহ'র বিরুদ্ধে একটি বেসরকারি হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার হুমকির অভ
রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনাটি ঘটে গত শনিবার। পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই নারীর ওপর যে হামলা হয়েছে, ওনারা দুজন নাকি সিগারেট খাইতেছিল। কিছু লোক নাকি নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় বাধা দেওয়
এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ৮ থেকে ৯ ফেব্রুয়ারি রাজশাহী, পাবনা, নওগাঁ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
বৈঠক চলাকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে রাশিয়ান ফেডারেশনের স্টেট কর্পোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি (রোসাটম) এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সার্বিক তথ্য প্রদান করেন।
মন্ত্রণালয় বলছে, ২০১৭ সালের মার্চে চুক্তি সইয়ের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। শুরুতে প্রকল্পটি ছিল পাঁচ বছর মেয়াদি, বাজেট ছিল ১৪ মিলিয়ন ডলার।
হাদজা লাহবিব বলেন, আমি আপনাদের পাশে আছি। ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে রয়েছে। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ বাংলাদেশ-ইইউ সম্পর্কের মূল ভিত্তি।
রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, কোর কমিটিতে আমরা এই ধরনের (নাম পরিবর্তন) কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত এ মিটিংটা বসে কাজকর্মের অগ্রগতি দেখার জন্য। কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথা
এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনার বাংলাদেশ সফর আমাদের জন্য আনন্দের। জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি।’
সমতা, প্রস্তুতি ও সঙ্কট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউ’র এই কমিশনার বলেন, ‘যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি, তবুও এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয়, কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে।’
সোমবার (৩ মার্চ) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। একই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পালটানোর সিদ্ধান্ত হয়েছে।