প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের আহ্বান জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বর্তমান সরকার বহু কমিশন করেছে কিন্তু শিক্ষা কমিশন করল না। এটার কি ব্যাখ্যা আমি বলতে পারি না। পাঠক্রম পুনর্বিবেচনা নিয়ে ওনারা একটা কমিটি বানাল। সেই কমিটি নিয়ে এমন সমালোচনা হল যে সরকার পিছু হটে গেল। সেখানেও কিছু হল না। এটা আক্ষেপের জায়গা।’
চতুর্থ শিল্প বিপ্লবের পথে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা কৌশল ব্যবহার করে যখন নানা দেশ এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ দক্ষতার প্রশ্নে পিছিয়ে থাকছে বলেন তিনি।
শুক্রবার (৯ মে) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী সভায় এসব কথা বলেন। তিনি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ’আগামী দিনে নতুন বাংলাদেশকে যদি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স আর চতুর্থ শিল্প বিপ্লবের দেশ হিসেবে চিন্তা করতে হয় তবে মানসম্পন্ন শিক্ষা ছাড়া তা হবে না। সেই বিপ্লবের পথে একটা জিনিস সবার আগে ঠিক করব, সেটি হল মানসম্পন্ন শিক্ষা।’
দেশের ১৮-২০ বছর বয়সী তরুণদের মধ্যে এক তৃতীয়াংশ বেকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ’দেশের ভেতরে গত দেড় দশকে ব্যক্তি খাতে বিনিয়োগ স্থগিত হয়েছে। ব্যক্তি খাতে চাকরি বাকরি তৈরি হচ্ছে না। ব্যক্তিখাতে আমার ছেলেমেয়েরা যতটুকু যাচ্ছিল তাও কমছে। কারণ তাদের শিক্ষার মান খারাপ তাই তাদের চাকরি দিচ্ছে না।’
তবে পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সরকার ঘাটতি পূরণের উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষা খাতে নারী-পুরুষ, প্রান্তিক জনগোষ্ঠী বা জাতিগত কোনো বৈষম্য না থাকে সেদিকে লক্ষ্য রেখে কর্মপরিকল্পনা প্রণয়ণের পরামর্শও দেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৭ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে