পাকিস্তান থেকেই আরব আমিরাতে যাচ্ছেন রিশাদ-নাহিদ

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান সুপার লিগে পিএসএল) অংশ নেওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ রাতেই পাকিস্তান ত্যাগ করছেন। তবে পাকিস্তান থেকে সরাসরি দেশে না এসে সংযুক্ত আরব আমিরাতে যাবেন এই দুই ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো, তাঁরা যেন নিরাপদে পাকিস্তান থেকে বের হতে পারেন।’

গতকাল রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের কাছে একটি ভবনে ভারতের ড্রোন হামলার ঘটনার পর পুরো পিএসএল স্থগিত করা হয়। পরবর্তীতে টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ স্থানান্তর করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে এখনও নতুন সূচি ঘোষণা করা হয়নি।

এর আগে, ভারতের সাথে পাকিস্তানের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে বিসিবি জানিয়েছিল, তারা রিশাদ ও নাহিদকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে এবং পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৭ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৭ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৭ ঘণ্টা আগে
Advertisement