আজহারের মুক্তি ও চবি-রাবিতে শিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: রাজনীতি ডটকম

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলামের বেকসুর খালাস রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ সময় ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার বিচার দাবি করেন সংগঠন দুটির নেতারা।

দুই ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশ শুরু হয় শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায়। সমাবেশে সংগঠন দুটির নেতারা জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। সমাবেশ শেষ করে শাহবাগ পর্যন্ত মিছিল করেন তারা।

মিছিল ও সমাবেশে ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্ত বাংলা ছাড়’, ‘গুপ্ত বাহিনীর আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছ-তে ছাত্রশিবির, তুই রাজাকার তুই রাজাকার’, ‘হাসিনা আজহার এই বাংলার গাদ্দার’, ‘আ তে আজহার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘লীগ গেছে যেই পথে শিবির যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, আমরা এখানে দুটি কারণে দাঁড়িয়েছি। প্রথমত, রাজশাহী ও চট্টগ্রামে আমাদের বন্ধুদের ওপর হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছে একাত্তরের পরাজিত শক্তি ছাত্রশিবির।

দ্বিতীয় কারণ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা এ টি এম আজহারুলকে তার যুদ্ধাপরাধের দায় থেকে খালাস করা হয়েছে। কোন প্রক্রিয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে, তা পরিষ্কার না করে সরকারের কর্তাব্যক্তিরা একে বিচার বিভাগের স্বাধীনতা হিসেবে বিবেচনা করছেন। তাকে বেখসুর খালাস দেওয়ার প্রতিবাদে আমরা সমাবেশ করছি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ বলেন, গত পরশু ছাত্র ফ্রন্টের স্কুলবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী রাতে বাসায় ফেরার সময় শিবিরের সন্ত্রাসীরা মব তৈরি করে তাকে আটকে রাখে। পরে তাকে থানায় নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য চাপ প্রয়োগ করে পুলিশ। তাকে আটকে রাখা হয় শুধু এ টি এম আজহারকে রাজাকার সাব্যস্ত করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। সেই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই।

Student Union And Front Protest In DU Campus 30-05-2025 (2)

সমাবেশ শেষে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের একটি মিছিল শাহবাগ মোড় ঘুরে আবার টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। ছবি: রাজনীতি ডটকম

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধকারী আল-বদর বাহিনীর প্রধানকে (এ টি এম আজহার) মুক্ত করা হয়েছে। তার প্রতিবাদে দেশব্যাপী একাত্তরের পক্ষের শক্তি আন্দোলন সংগ্রাম করছে। এই আন্দোলনের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির মব তৈরি করছে, উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।

তিনি আরও বলেন, তারা এতেই ক্ষান্ত হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে শিবির হামলা করেছে, চট্টগ্রামেও তারা হামলা করেছে। একজন নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে ফেলে দিয়েছে তারা, যার মধ্য দিয়ে জামায়াত-শিবিরের আসল চরিত্র উন্মোচিত হয়েছে।

বাহাউদ্দীন শুভ দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে মবে ইন্ধন দিচ্ছে জামায়াত-শিবির। তিনি বলেন, হলগুলোতে ছাত্রলীগের মতো একক আধিপত্য বিস্তার করে রেখেছে শিবির। যারা একাত্তরের বিপক্ষে কাজ করেছে, পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদের রাজনীতি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলতে দেওয়া যায় না।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ ঘুরে ফের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে