ক্রীড়া ডেস্ক

সবার ধারণাই সত্যি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে অনুমোদন পাওয়া আমিনুল ইসলাম বুলবুলই সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
এর মধ্য দিয়ে ১০ মাসেরও কম সময়ের ব্যবধানে বিসিবি সভাপতি পদে দেখা গেল নতুন মুখ। এর গে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ।
আট পরিচালকের অনাস্থায় গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি। বিসিবির ১৬তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
বিসিবি ও এনএসসির একাধিক সূত্র জানিয়েছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বুলবুল। এরপর নির্বাচনে আর তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন। সেটি হলে বিসিবি সভাপতি পদে বুলবুলের মেয়াদ হবে মাত্র চার মাস। এরপর অক্টোবরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে দেশের ক্রিকেটের নীতিনির্ধারক এই সংস্থাটিতে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। সেনা আইনে তার বিচার হবে। যদি কোনো সিভিল কোর্ট সংশ্লিষ্ট বিষয় থাকে, সেটি পরে আইনিভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্
১৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাইদুর রহমান সাংবাদিকতা শুরু করেন বিএনপির মুখপত্র দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে। পরে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন।
১৮ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের আইনে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। তিনি পলাতক থাকায় প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক প্রটোকল অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৯ ঘণ্টা আগে