এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।
এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। গত ৩০ আগস্ট রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন একই আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর কর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাদের দুজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে নিজ নিজ পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শেখ সেলিমের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আসবাবপত্র থেকে শুরু করে দরজা-জানালা পর্যন্ত কিছুই নেই ওই বাড়িতে। বিচ্ছিন্নভাবে কিছু কাজগপত্র এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তৃতীয় তলার দুয়েকটি স্থানে ছোট ছোট আগুন জ্বলছে। তখনো ওই তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল।
অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “হামলা-ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিত।”
একইসঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।
ক্ষমতায় থাকাকালে শেষ পাঁচ বছরে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদেশ সফরের জন্য ৪৮টি ভিভিআইপি ফ্লাইটের পেছনে ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। এসব সফরে তিনি দেশের বাইরে আরও ২০০ কোটি টাকা খরচ করেছেন বলে জানিয়েছে দৃর্নীতি দমন কমিশন (দুদক)।
পাঁচ দাবিতে সকাল ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শহিদ পরিবারের সদস্যরা। তাদের দাবি ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
কর্মকর্তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন ছাড়াও গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনের পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে।
এ বছর ক্রীড়া খাতে একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই দলটি গত বছরের ৩০ অক্টোবর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়ে দেশের জন্য দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে আনে।
তিনি বলেন, আমি মনে করি এর যৌক্তিকতা নেই। প্রথম কথা হলো— বিমানে কোনো অসুবিধা নেই। বিমানের টিকিট নিয়ে এজেন্টরা আগে নানা কিছু করেছে। এখন যেগুলো পত্রপত্রিকায় আসে, এগুলো আমাদের টিকিট না, অন্যান্য এয়ারলাইন্সের। তারা বাল্ক দিয়ে দেয়। পরে ওরা আস্তে-আস্তে ছাড়ে বেশি পয়সা দিয়ে। আমাদের টিকিটে ওইগুলো নেই। বিমানের