ডেস্ক, রাজনীতি ডটকম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এর আগে গত শুক্রবার আঞ্চলিক শক্তি হিসেবে মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা তীব্র নিন্দা জানায়। আঙ্কারা এই পরিকল্পনাকে ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে আখ্যায়িত করেছে এবং এর মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইসরায়েল গাজার বিরুদ্ধে তাদের অভিযানকে ন্যায্যতা দান করে এই অভিযোগ অস্বীকার করেছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, ‘ইসরায়েলি ওই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে।’
তিনি বলেন, ফিলিস্তিনিদের ক্ষুধার্ত রেখে তাদের জমি থেকে উচ্ছেদ এবং গাজা স্থায়ীভাবে দখল করাই ইসরায়েলের নীতি। ইসরায়েলকে সমর্থনের কোনো গ্রহণযোগ্য কারণ নেই।’
যদিও ইসরায়েল গাজার নকশা পরিবর্তনের নিন্দা অস্বীকার করে বলে, ২০২৩ সালের অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর হামাস আত্মসমর্পণ করলে যুদ্ধ শেষ হবে।
বাদর আবদেলাত্তি আরও বলেন, ‘গাজার বর্তমান পরিস্থিতি শুধুমাত্র ফিলিস্তিনি বা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, এটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থান। ইসরায়েলের এই পরিকল্পনা গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘গাজা সংকটে তুরস্ক ও মিসরের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে। শনিবার ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি যে বিবৃতি দিয়েছে তাতে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানানো হয়েছে।’
ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি এই পরিকল্পনাকে ‘বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি’, ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘অবৈধ দখলকে স্থায়ী করার চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে, যা শান্তির সব সুযোগ নষ্ট করবে।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের অবসানে চুক্তিতে পৌঁছাতে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দল কয়েক মাস ধরে কাজ করছে।
ওআইসি বিভিন্ন পরাশক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজা সংকটে আইনি ও মানবিক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছে।
বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন হিসেবে ওআইসি ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
সূত্র: রয়টার্স

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১৪ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
১৪ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও
১৭ ঘণ্টা আগে