যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্য নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
বন্দুকধারীর গুলিতে নিহত হন পুলিশ সদস্য ডেভিড রোজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক বন্দুকধারী গুলি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার পর বন্দুকধারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সময় শুক্রবার, আটলান্টা শহরের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সদর দপ্তরের কাছে এই হামলার ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই হামলায় আর কেউ নিহত বা শারীরিকভাবে আহত হয়নি। সিডিসি প্রাঙ্গণে একাধিক রাউন্ড গুলি চালানো হয়।

পুলিশের ধারণা, হামলাকারী একাই ছিলেন। তাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ জানা না গেলেও, স্থানীয় গণমাধ্যম বলছে, করোনা ভ্যাকসিনের কারণে অসুস্থ হয়েছিলেন বলে বিশ্বাস করতেন হামলাকারী।

আটলান্টা পুলিশপ্রধান বলেন, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পুলিশ সদস্য ডেভিড রোজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তিনি গর্ভবতী স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের আগেই হামলাকারীর বাবা পুলিশকে জানিয়েছিলেন যে তার ছেলে আত্মহত্যাপ্রবণ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে সিডিসি প্রাঙ্গণ ও একটি ফার্মেসির কাছে এ গুলি চালানো শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৫ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৫ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১৯ ঘণ্টা আগে