চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর সশরীরে উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত। বলেছেন, আগামী ২৫ অগাস্ট বাদীর উপস্থিতিতে মামলার শুনানি হবে।
রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন।
এ দিন শুনানির সময় মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর উপস্থিতির জন্য সমন ইস্যু করেন। বাদীর উপস্থিতিতে শুনানির জন্য আগামী ২৫ অগাস্ট দিন ঠিক করেন।
মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোপত্র অনুযায়ী, এজাহারভুক্ত ও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত তিনজন ও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
বর্তমানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন এ মামলায় গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন বাকি ১৮ আসামি।

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
৬ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
৬ ঘণ্টা আগে