Ad

খবরাখবর

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ

২৩ আগস্ট ২০২৫

২০২৬ সালের মে-জুন মাসে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ঢাবির ঐতিহ্য : উপাচার্য

২৩ আগস্ট ২০২৫

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগতভাবেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ যখন উচ্চারিত হয়, তখন তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষে

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ঢাবির ঐতিহ্য : উপাচার্য

ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন: রিজওয়ানা হাসান

২৩ আগস্ট ২০২৫

উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, শিল্পদূষণের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করা হবে। ঢাকার আশপাশের নদীদূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং পলিথিনবিরোধী কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এ ছাড়া ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন: রিজওয়ানা হাসান

রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৩ আগস্ট ২০২৫

উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে হাসপাতাল নির্মাণের বাজেটও অনুমোদন করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এ কারণে সরকার এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে না হলেও আগামী সরকার এ কাজ বাস্তবায়ন করবে।’

রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দেওয়ার নির্দেশ ইসির

২৩ আগস্ট ২০২৫

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চ

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দেওয়ার নির্দেশ ইসির

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

২৩ আগস্ট ২০২৫

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গ

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ধূমপান ছাড়তে যা করবেন

২৩ আগস্ট ২০২৫

প্রথমেই ঠিক করুন কেন আপনি ধূমপান ছাড়তে চান। স্বাস্থ্য, পরিবার, অর্থ সঞ্চয়, কিংবা সন্তানের সামনে ভালো উদাহরণ তৈরি করা—যে কারণই হোক, সেটা পরিষ্কার করে মনে গেঁথে নিন। লিখে রাখুন এবং প্রতিদিন পড়ুন।

ধূমপান ছাড়তে যা করবেন

যেসব জেলায় টানা ৫ দিন বৃষ্টির আভাস

২৩ আগস্ট ২০২৫

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এরই মধ্যে সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে।

যেসব জেলায় টানা ৫ দিন বৃষ্টির আভাস

প্রধান উপদেষ্টার জন্যই বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে: প্রেস সচিব

২৩ আগস্ট ২০২৫

প্রেস সচিব বলেন, শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ক্ষেত্রে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে এবং রপ্তানিও বাড়বে।

প্রধান উপদেষ্টার জন্যই বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে: প্রেস সচিব

'জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না'

২৩ আগস্ট ২০২৫

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

'জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না'

ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হিসেবে প্রথম

২৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল পেন্টাগনে ‘গোল্ডেন ডোম অব আমেরিকা’র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হিসেবে প্রথম

বিচার চলাকালে নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: সিইসি

২৩ আগস্ট ২০২৫

সিইসি বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। যত দিন বিচার চলবে, তত দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।

বিচার চলাকালে নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: সিইসি

মাইলস্টোন ট্র‍্যাজেডি: এক মাস লড়াইয়ের পর হার মানল শিশু তাসনিয়া

২৩ আগস্ট ২০২৫

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান শনিবার সকালে জানান, ২১ জুলাই ওই ঘটনার পর তাসনিয়া বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

মাইলস্টোন ট্র‍্যাজেডি: এক মাস লড়াইয়ের পর হার মানল শিশু তাসনিয়া

বাড়তি সময়েও জুলাই সনদ নিয়ে মত দেয়নি ৬ দল

২৩ আগস্ট ২০২৫

যে ছয়টি দল শেষ পর্যন্ত মতামত পাঠায়নি সেগুলো হলো— নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট।

বাড়তি সময়েও জুলাই সনদ নিয়ে মত দেয়নি ৬ দল

জীবনের শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেলেন সাংবাদিক বিভুরঞ্জন

২৩ আগস্ট ২০২৫

খোলা চিঠিতে তিনি লিখেছেন, নিজের ও ছেলের অসুস্থতা, বুয়েট থেকে পাস করা ছেলের চাকরি না হওয়া, মেডিকেল পাস মেয়ের উচ্চতর পরীক্ষায় খারাপ রেজাল্টের কথা। অর্থ সংকটের মধ্যেও সাংবাদিকতা নিয়ে নিজের অবস্থানের নানা দিক নিয়েও নিজের লেখায় আলোচনা করেছেন বিভুরঞ্জন।

জীবনের শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেলেন সাংবাদিক বিভুরঞ্জন

পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে যা জানাল পাকিস্তান

২২ আগস্ট ২০২৫

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন। ঢাকায় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্

পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে যা জানাল পাকিস্তান
Advertisement