ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন শরিফুল এম খান। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে এ পদে পদোন্নতি পেলেন।
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, নতুন পদে ২০ অগাস্ট অভিষেক হয়েছে আরিফুলের।
ওসমান সিদ্দিক এক্স পোস্টে লিখেছেন, পেন্টাগনে কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত ও গর্ববোধ করছি। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স জেনারেল শন ব্রাটন তাকে শপথ পাঠ করান।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন। এ তালিকায় শরিফুল খানের নামও ছিল।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল পেন্টাগনে ‘গোল্ডেন ডোম অব আমেরিকা’র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শরিফুল ১৯৯৭ সালে মার্কিন এয়ার ফোর্স একাডেমিতে কমিশন্ড লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে তার রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা, উৎক্ষেপণ এবং ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। চাকরি জীবনের পাঁচ ধাপ পেরিয়ে ২০১৭ সালের জুলাইয়ে তিনি কর্নেল হন। আট বছরের ব্যবধানে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল।

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৫ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৫ ঘণ্টা আগে